বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মো. মাসুদের জানাজা সম্পন্ন

প্রতিবেদক
TV24@bangla
জুলাই ৩১, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মো. মাসুদের জানাজা সম্পন্ন প্রশাসন, রাজনৈতিক ও সাংবাদিক মহলের ঢল ।

দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী সৈয়দ মো. মাসুদের নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মরহুমের চাচা, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেম ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ,

এছাড়াও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো. আলাউদ্দিন সিকদার, জেলার প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, এজহারুল ইসলাম ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু ও সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিকতা ও শিক্ষকতার পাশাপাশি সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন সফল ব্যবসায়ীও। তিনি ফটিকছড়ির গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর সততা, নীতিবোধ ও সমাজমুখী কর্মকাণ্ডের জন্য তিনি ফটিকছড়িতে ছিলেন একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে হাফ-ডজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

৭১ টেলিভিশন ১৪ বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ফুলেল শুভেচ্ছা

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে শহীদ মিনারে ১১ দলীয় জোটের শ্রদ্ধা

যুক্তরাজ্যের লন্ডনে সীতাকুণ্ডবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে এবং স্বাধীন রাষ্ট্র  ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ

মসজিদে ঢুকে মুসল্লি সেজে চুরি করে মুসল্লির ব্যাগ-মোবাইল

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে* -ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

২০২৬ সালে লন্ডনে আসছে চালকবিহীন ট্যাক্সি