প্রথম পাতা

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিডিউটর

  forkan info ৯ নভেম্বর ২০২৬ , ৯:০৬ এএম

নিউজ ডেস্ক : ওয়েল, একটা সিরিয়াস আলাপ দেই। শেখ হাসিনা দেশে ফিরতে চান। তার নেতাকর্মীরাও সেই আশায় বুক বেঁধে আছেন। কিন্তু শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া আর সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চাওয়া, এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে।

সরকার শেখ হাসিনাকে সাধারণ নাগরিক হিসেবে দেশে ফেরাতে চায় না। সরকার তাকে একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে প্রত্যর্পণ চুক্তির (Extradition Treaty) আওতায় ফিরিয়ে আনতে চায়। অর্থাৎ, দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেক মিডিয়া Extradition Treaty-কে ‘বন্দী বিনিময় চুক্তি’ বলে। অথচ প্রত্যর্পণ আর বন্দী বিনিময় এক জিনিস না। প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত আনতে হলে তাকে আগে থেকেই অন্য দেশে বন্দী থাকতে হবে, এমন কোনো শর্ত নেই। তিনি ওই দেশে অবস্থান করলেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া যায়। সংশ্লিষ্ট দেশ প্রত্যর্পণে রাজি হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করে হস্তান্তর করতে পারে। এখানে পাসপোর্ট থাকা বা না থাকাই মূল বিষয় নয়।

অর্থাৎ, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে বন্দী হিসেবেই দেশে আসতে হবে, উনার যদি সৎসাহস থাকে, তবে উনার উচিত ভারত সরকারের কাছে উনাকে যেন বন্দী হিসেবে হইলেও বাংলাদেশ সরকারের চাহিদামত দেশে ফিরায়া দেয়া হোক, সেই এপ্রোচ করার।

প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার কি সেই সৎসাহস আছে? আমার জানামতে নাই, কারন উনার সেই সাহস নাই বলেই উনি ভারতে পালিয়েছেন। তাহলে কেন উনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন?

এইটা তার একটা নাটক। কারন উনি ভালোমতই জানেন সরকার তাকে পাসপোর্ট দিবেনা, সরকার পাসপোর্ট না দিলে তিনি নেতাকর্মীদের বলতে পারবেন, ‘আমি তো দেশে ফিরতে চেয়েছিলাম, সরকারই আমাকে পাসপোর্ট দেয়নি।’

ব্যস! এভাবে উনি নেতাকর্মীদের হাতে আরেকটা নতুন মূলা ধরায়া দিবেন, ডিসেম্বরে না হলে জানুয়ারি, জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারি। এভাবেই নতুন নতুন মাসের নাম আসবে। নেতাকর্মীরা আবার আশায় বুক বাঁধবেন, আপা ফিরবে!

কিন্তু সত্যি হইলো আপা কখনোই বাংলাদেশে ফিরবেননা, কেবল প্রতিবারই নতুন নতুন অজুহাত বের করবেন আর দেশে থাকা নেতাকর্মীদের রাস্তায় নামানোর চেস্টা করে যাবেন। এর বেশী কিচ্ছু হবেনা।