মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

জবির শিক্ষককে মারধর: ছাত্রদলের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

প্রতিবেদক
TV24@bangla
জুলাই ১৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন নেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনায় শাখা ছাত্রদলের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই সিনিয়র নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন ও বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসান ইমান। তারা সবাই শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

এ ছাড়া একই ঘটনায় শাখা ছাত্রদলের দুই সিনিয়র নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান ও একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম।

একই সঙ্গে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে ও তার নামে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শাখা সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের উপরও হামলা ও মারধর শুরু করে তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বিভিন্ন শ্রমিক সংগঠনের আলোচনাসভা;  শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবন্ধ আন্দোলনের অঙ্গীকার।

আমীরে জামায়াতের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫ অনুষ্ঠিত

বাবু অরূপ কুমার বর্দ্ধন এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ছাত্র পরিষদ

মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ : আজহারীর ৫ নির্দেশনা

দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

নাজিরহাট সিটি গার্ডেন স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে মব সৃষ্টি করে কিশোরকে পিটিয়ে হত্যা

ষড়যন্ত্র চক্রান্ত করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না’

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা