চট্টগ্রাম অঞ্চল

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে গ্রাজুয়েটদের জন্য ২ বছর মেয়াদি সুদমুক্ত ঋণ নিশ্চিত -অধ্যক্ষ নুরুল আমিন

  TV24@bangla ২৯ জানুয়ারি ২০২৬ , ৫:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের গ্রাজুয়েট যুবক-যুবতীদের জন্য দুই বছর মেয়াদি মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

২৮ জানুয়ারি বুধবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর এনেতা।
তিনি জানান, ফটিকছড়ির বেকারত্ব সমস্যা নিরসন এবং শিক্ষিত তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হবে। জামায়াতে ইসলামী মনে করে, উচ্চশিক্ষিত তরুণদের আর্থিক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্যোক্তা তৈরিই মূল লক্ষ্য
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, এই সুদমুক্ত ঋণ কর্মসূচির মূল উদ্দেশ্য হবে গ্রাজুয়েটদের ক্ষুদ্র ব্যবসা, ফ্রিল্যান্সিং, কৃষি উদ্যোগ ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা।
তিনি আরও বলেন,
“বর্তমানে দেশের বিপুলসংখ্যক গ্রাজুয়েট চাকরির অভাবে হতাশ। আমরা চাই তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করুক। চাকরি খোঁজার মানসিকতা নয়, চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি
গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সেক্রেটারি আবু তাহেরসহ ভূজপুর থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা অধ্যক্ষ নুরুল আমিনকে অভিনন্দন জানান এবং আগামী দিনগুলোতেও তার সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেন।