রবিবার , ১৫ জুন ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

চট্টগ্রাম-১০ আসনে হেলালীকে বিজয়ী করে ‘জুলাই বিপ্লব’ সফল করার আহ্বান – মুহাম্মদ নজরুল ইসলাম

প্রতিবেদক
TV24@bangla
জুন ১৫, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

টিভি২৪ বাংলা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম বলেছেন, “চট্টগ্রাম-১০ আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে বিজয়ী করার মাধ্যমে ‘জুলাই বিপ্লব’ সফল করতে হবে।”

১৪ জুন চট্টগ্রামের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাটি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

তিনি বলেন, “জামায়াত ইসলামি একটি আদর্শিক দল। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা রাজনৈতিক মাঠে সক্রিয় আছি। অধ্যক্ষ হেলালী একজন জননন্দিত নেতা। তাঁর বিজয়ের মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ড জামায়াতের আমীর ড. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব মকবুল আহমদ।

সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি, অন্যদিকে মূল্যবৃদ্ধি ও নাগরিক দুর্ভোগ—সবকিছু মিলিয়ে জনগণ একটি বাস্তব পরিবর্তনের অপেক্ষায় আছে। এই পরিস্থিতিতে অধ্যক্ষ হেলালীর মতো নেতৃত্ব প্রয়োজন।

সমাপনী বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, “জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। জনগণের রায় যদি পাই, তাহলে সংসদে তাদের কণ্ঠস্বর হব। সকলের সহযোগিতা চাই, যেন আমরা একটি কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি।”

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় (১৪ বিজিবি)’র উদ্যোগে পাবলিক স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারন

বাউফলে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুরু

৭১ টেলিভিশন ১৪ বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ

লন্ডনে ঈদ উৎযাপন ও মিলন মেলা অনুষ্টিত

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে ৪ভাগে বিভক্ত আওয়ামীলীগ

চিকিৎসকদের সম্মানে এনডিএফ-এর ইফতার মাহফিল

পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে- মুহাম্মদ জাফর সাদেক

কুড়িগ্রামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে ৪জন গ্রেফতার

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com