চট্টগ্রাম অঞ্চল

৭১ টেলিভিশন ১৪ বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ফুলেল শুভেচ্ছা

  TV24@bangla ২১ জুন ২০২৫ , ২:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক; ৭১ টেলিভিশনে ১৪ বছর পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এস এম রহমান হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান তিনি। ৭১ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জাহেদুল করিম কচি, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।