TV24@bangla ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:৫৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অধ্যক্ষ নুরুল আমিনের করা আপিল মঞ্জুর করা হয়েছে। এর ফলে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।











