TV24@bangla ১৫ জুলাই ২০২৫ , ৮:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টিভি২৪ বাংলা : জাতীয় সমাবেশ সর্বাত্মক ভাবে সফল করার আহ্বান। সদরঘাট থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ।

আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে নেতৃবৃন্দ আগামী দিনের দেশ ও জাতি গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তাই এ সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে নগরীর প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
আজ (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা জামায়াত আয়োজিত আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মুহাম্মদ আবদুল গফুরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজির পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর ডাক্তার আবদুল মতিন তালুকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, ২৮নং ওয়ার্ড আমীর কবির আহমদ, ৩০নং ওয়ার্ড আমীর হারুন অর রশিদ, পেশাজীবি ওয়ার্ডের সহ সভাপতি জনাব এস. এম. সাহাব উদ্দিন, ২৯নং ওয়ার্ড সেক্রেটারী জয়নাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির পাটওয়ারী।
মুহাম্মদ উল্লাহ বলেন, আগামী ১৯ তারিখের দেশ ও জাতির জন্য অতিগুরুত্বপূর্ণ সমাবেশ। সে ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে জাতীয় জীবনের গতিপথ ও করণীয় নির্ধারিত হবে। আমরা ৭ দফার দাবি আদায়ের লক্ষ্যে এ জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। দাবিগুলো আদায় হলে দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে ইনশাআল্লাহ। তিনি আগামী দিনে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের আহ্বান জানান।











