বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৯, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে- ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

সবশেষে পোস্টে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়- এটাই প্রকৃতির বিচার!

এর আগে বৃহস্পতিবার বিকেল দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লিখেছেন, দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেররিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩ নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ।

তিনি লেখেন, গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ। বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন। তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন আসবে? যদি আসে, তাহলে ভালো। আর যদি না আসে, তাহলে শিগ্‌গিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিকজনতার অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে -আ ন ম শামসুল ইসলাম

কানেকটিং কমিউনিটি ট্রাস্ট ইউকের সফল বার্ষিক চ‍্যারিটি ডিনার

সীতাকুণ্ডে কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান করছেন ইপসা

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ,

চট্টগ্রাম হযরত খাজা কালুশাহ (রহঃ) হেফজখানার ৬ শিক্ষার্থীর সাফল্য

ইশরাক হোসেনকে ‘ভেবে দেখার’ অনুরোধ শিশির মনিরের

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন মো. সারওয়ার আলম

দেশ ও জাতির কল্যাণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন শিক্ষাশিবিরে গোলাম পরওয়ার