মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন মো. সারওয়ার আলম

প্রতিবেদক
TV24@bangla
আগস্ট ১৩, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা ডেস্ক: বিগত সরকারের আমলে তিনবার বঞ্চিত হয়ে অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

এর আগে একটি প্রজ্ঞাপনে পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তাকে উপসচিব পদন্নোতি দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে সরওয়ার আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।’

২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হলেও পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা।

বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম। ২০১৪ সালের ১ জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। সে অনুযায়ী এ পদে প্রায় সাত বছরসহ মোট ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সেসময় পদোন্নতিবঞ্চিত হন সারওয়ার আলম।

এরপর তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরিজীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।’

স্ট্যাটাসটি দেওয়ার পর সারওয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২১ সালের ৩০ জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। এ বিষয়ে সারওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি।

উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন ১১৭ কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হলো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৭১ টেলিভিশন ১৪ বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ফুলেল শুভেচ্ছা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি

তবে দেশে ফেরার পথে তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হবে ছাত্রদলের সমাবেশে তারেক রহমান

রক্ত কেনাবেচা চক্রের সংবাদ সংগ্রহে হামলার শিকার দুই সাংবাদিক

লন্ডন ও ম্যানচেস্টার হাইকমিশনে জুলাই শহীদ দিবস পালিত

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বক্তরা যে বার্তা দিলেন

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

গোপালগঞ্জে লগি–বইঠা, রামদা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

ফটিকছড়িতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর