মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
TV24@bangla
জানুয়ারি ২৭, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : যুক্তরাজ্যে অবস্থানরত সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে আগামীর নেতৃত্ব বেছে নিয়েছেন সংগঠনের সদস্যরা। আগামী দুবছরের জন্য ক্লাবের সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হুসাইন ও ট্রেজারার পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। এসময় বিলেতে সাংবাদিকতায় অবদান রাখায় বিভিন্ন গণমাধ্যমেকর্মীদের মধ্যে অবদান সরূপ সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের। সেক্রেটারি তাহসির মাহমুদের সঞ্চালনায় ব্রিটিশ এমপি আফসান বেগম সহ রাজনৈতিক, পেশাজীবি ও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এবারের নির্বাচনে ১৫টি পদের জন্য দুটি প্যানেলের ৩০ প্রার্থীর পাশাপাশি এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই করে বর্তমান সহসভাপতি সায়েম চৌধুরীকে পরাজিত করেছেন তারেক চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদকে হারিয়ে বাজিমাত করেছেন আকরামুল হোসেন আকরাম। বিপুল ভোটে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হান্নান।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে বর্তমান সেক্রেটারি তাইসির মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, সহকারি ট্রেজারার পদে মো. এখলাছুর রহমান পাক্কু, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন, নির্বাহী সদস্য পদে সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী, এনাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। তাকে নির্বাচন কমিশনার হিসেবে সহযোগিতা করেন সাগির বকত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নূরুন নাহার

চিকিৎসকদের সম্মানে এনডিএফ-এর ইফতার মাহফিল

তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি:- তথ্য ও সম্প্রচার সচিব

লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন-কে নাগরিক সংবর্ধনা

নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে

ব্রিটেনে অভিবাসীদের জন্য নতুন নিয়মে: ইংরেজিতে A-লেভেল মান বাধ্যতামূলক

অনুপযুক্ত আচরণের অভিযোগে স্কটিশ লেবার এমএসপি ফয়সোল চৌধুরীকে দল বরখাস্ত করেছে

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নতুন ব্রাঞ্চ হচ্ছে সোহার অঞ্চল

কুড়িগ্রামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে ৪জন গ্রেফতার

চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি উদযাপন: লন্ডনে বর্ণাঢ্য গালা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান