বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের কেন্দ্রে না যাওয়ার হুমকি-অভিযোগ, প্রমাণ পেল না পুলিশ

প্রতিবেদক
TV24@bangla
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শহরের খুলশী থানার আমবাগান হিন্দুপাড়ায় জামায়াত প্রার্থীর পক্ষে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দেওয়া হয়েছে-এমন দাবি তুলে একটি ফেসবুক-ভিত্তিক পেজের ভিডিও বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বক্তব্য, ভিডিওর অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং তারা বলছেন, হয়তো টাকা দিয়ে এমন ভুয়া ভিডিও বানানো হয়েছে।
বুধবার দুপুরে হিন্দুপাড়ার কয়েকজন বাসিন্দার সাথে কথা হয়। তাদের একজন, চম্পা রানি দাস বলেন,
এখানে কোনো ঝামেলা হয়নি। কেউ এসে হুমকি-টুমকি দেয়নি। ভোট তো আমাদের নিজের বিষয়। কোন দলকে দেব, সেটা নিয়ে ভয় দেখানোর প্রশ্নই আসে না।
আরেকজন বাসিন্দা গীতা রানী শীল (৩৬)বলেন, ফেসবুকে যা দেখলাম, সেটা দেখে অবাক হয়েছি। আমাদের পাড়ায় তো এমন কিছু ঘটেনি। মনে হচ্ছে, কারা যেন পরিকল্পিতভাবে ভিডিও বানিয়েছে।
পাড়ার বয়োজ্যেষ্ঠ দিলিপ কান্তি শীলের ভাষায়, নির্বাচন সামনে, নানারকম খেলা হয়। কিন্তু আমাদের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ।
একাধিক ব্যক্তি একই ধরনের মন্তব্য করেন জামায়াত বা অন্য কোনো দলীয় কর্মী হিন্দুদের ভয় দেখিয়েছে, এমন অভিজ্ঞতা তাদের নেই।
পুলিশ বলছে অভিযোগ পাওয়া যায়নি
খুলশী জোনের ডিসি আমিনুল ইসলাম বলেন, আমরা কয়েকবার ওই এলাকায় টহল দিয়েছি। কেউ কোনো অভিযোগ করেনি। এলাকার পরিস্থিতিও শান্ত। ভিডিওর বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বা উসকানিমূলক কনটেন্ট ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম–১০ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ভিডিওটিকে ‘সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আমরা সবসময় আশ্বস্ত করছি—স্বাধীনভাবে ভোট দিন। সেখানে হুমকির প্রশ্নই ওঠে না। বিএনপি আমাদের বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে ভুয়া ভিডিও ছড়াচ্ছে।
ঘটনার পর ভিডিওটি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় যুবক অরূপ দাস বলেন, ক্যামেরা নিয়ে এসে দুই–একজনকে দাঁড় করালে কিছু বলে দিতে পারে। এখন ভাইরাল হলেই তো সত্য হয় না।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বেকার ভাতা নয়, যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে -ডা. শফিকুর রহমান

দুনিয়া ও দ্বীনের জ্ঞান শিক্ষার্থীদের করে তোলে সৎকর্মশীল – অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

ঢাকা মহানগর দক্ষিণের উপ-মাদ্রাসা বিষয়ক সম্পাদক হলেন সালাউদ্দিন

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

*চট্টগ্রাম মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের শপথ গ্রহণ*

ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের পাশে তারেক রহমান

নিউইয়র্কে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইনকে সেনেট ও এসেম্বলির বিশেষ সম্মাননা

ত্রাণ দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের বাষিক পিকনিক অনুষ্ঠিত

ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রকে ছুরি দিয়ে জখম করে করে ছিনতাই