আন্তর্জাতিক

৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামীকাল তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

  forkan info ৯ নভেম্বর ২০২৬ , ৯:০৯ এএম

টিভি২৪ বাংলা : আগামী ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য ৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।