জাতীয়

২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

  TV24@bangla ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার | ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা স্বশরীরে অংশ নেন। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে মজলিসে শূরার পরামর্শক্রমে আমীরে জামায়াত ২০২৬–২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীলদের নির্বাচন করেন এবং তাদের শপথ গ্রহণ করান।

নায়েবে আমীর- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)।

সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যেখানে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৯ জন, যার মধ্যে নারী সদস্য ১৭ জন।

৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার: মাওলানা এটিএম মা’ছুম, নির্বাচন কমিশনার: এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

অঞ্চল পরিচালক মনোনয়ন- সারাদেশের ১৪টি অঞ্চলে নতুন অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। এর মধ্যে—রংপুর–দিনাজপুর: মাওলানা আবদুল হালিম, বগুড়া: এটিএম আজহারুল ইসলাম, রাজশাহী: মাওলানা রফিকুল ইসলাম খান, খুলনা: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, ঢাকা মহানগরী: মিয়া গোলাম পরওয়ার, সিলেট: এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, চট্টগ্রাম: মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

বৈঠকে নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।