সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ঢাবির ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২৩, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হচ্ছে। আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

এর আগে, গত ১১ নভেম্বর থেকে ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তবে সময় বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

এদিকে, ঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না: শফিকুল আলম

চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সেবামূলক প্রতিষ্ঠানকে নির্বাচনী দায়িত্ব না দেওয়ার বিএনপি’র অযৌক্তিক আহ্বানে উদ্বেগ প্রকাশ

শ্রমিক প্রতিনিধিদের সাথে ডা. আবু নাছেরের মতবিনিময় সভায় মুহাম্মদ নজরুল ইসলাম

মুছাপুর ইয়ুথ ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

চট্টগ্রামে চিকিৎসক কোরবান আলীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত

মধুখালীতে ছয় ইউপি চেয়ারম্যান মাঠে নেমে ভোট চাইছেন দোয়াত- কলমে

জামায়াতের ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত নাম দেখুন

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মতবিনিময়