শনিবার , ২১ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়িতে নারী উদ্যোক্তা মেলা, ফ্রি চক্ষু চিকিৎসা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের হক স্কয়ার কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নারী শক্তি, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফটিকছড়ি উপজেলা শাখার পরিচালনায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল ৩টায় এনসিপি ফটিকছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে সদ্য অনুষ্ঠিত এসএসসি/দাখিল ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফটিকছড়ি উপজেলা আহ্বায়ক হাসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক একরামুল হক। প্রধান আলোচক ছিলেন এটি গ্রুপের চেয়ারম্যান আবু তাহের। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আবদুল করিম টিপু।

উপজেলা শাখার সদস্য সচিব মো. মামুন উদ্দিন ও মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব শহিদুল আলম, এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার নারী বিষয়ক সম্পাদক ফাতেমা ইসলাম, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আতনানুল করিম।

কোষাধ্যক্ষ হাফেজ হাসান মাহমুদের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়নের বিকল্প নেই।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এ সময় উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তাহমিনা খানম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী সুমন, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক আলী আহসান তারেক, কোষাধ্যক্ষ হাফেজ মো. মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আবু তালেব, ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক, প্রবাসী সদস্য সাহাব উদ্দিন সিয়াম ও মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রশক্তির যুগ্ম সচিব শাহিন আলম, ফটিকছড়ি উপজেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন রসিদ, মুখ্য সংগঠক মো. সাখাওয়াত হোসেন, সংগঠক সাইম চৌধুরীসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজনটি সফল করতে প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা আর্থিক অনুদান, পরামর্শ এবং মানসিক অনুপ্রেরণা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রবাসী সদস্য ও প্রবাসী কল্যাণ ও ডায়াস্পোরা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, সহ-প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. সাইদুল আলম রুবেল, কাজী আবির, সোয়াইব খান রানা, মোহাম্মদ এমদাদ উল্লাহ, মোহাম্মদ মইন উদ্দিন, ইসনাইন হোসেন রিয়াজ, ইয়াসিন আরাফাত রিগান, সাগর মোহাম্মদ রাকিব ও ফোরকান উদ্দিনসহ সকল প্রবাসীর প্রতি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

সভাপতির বক্তব্যে হাসান উল্লাহ বলেন, রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই রাজনীতির অন্যতম উদ্দেশ্য। শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফটিকছড়ি উপজেলা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গুইমারায় মুজিব বর্ষের গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

চট্টগ্রাম-১০ আসনে হেলালীকে বিজয়ী করে ‘জুলাই বিপ্লব’ সফল করার আহ্বান – মুহাম্মদ নজরুল ইসলাম

ঢাকা মহানগর দক্ষিণের উপ-মাদ্রাসা বিষয়ক সম্পাদক হলেন সালাউদ্দিন

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কুড়িগ্রামে চেয়ারম্যান যারা

স্কটিশ পার্লামেন্ট‌ে একটি সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনা অনু‌ষ্ঠিত

লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন-কে নাগরিক সংবর্ধনা

ফটিকছড়ি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ মামলা

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রাণ দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

ওমরাহ পালনে যাওয়ার পথে টিভি২৪ বাংলা’র চেয়ারম্যানের ভাতিজি সড়ক দুর্ঘটনায় নিহত