রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব তথ্য জানান মন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন কমিটির সভাপতি।

সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অত্যাধুনিক প্রযুক্তি ও ড্রোন নজরদারি বাড়ানোর ওপর জোর দেন কমিটির সদস্যরা। এ ছাড়া বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মাদক নির্মূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইনকে সেনেট ও এসেম্বলির বিশেষ সম্মাননা

ওমরাহ পালনে যাওয়ার পথে টিভি২৪ বাংলা’র চেয়ারম্যানের ভাতিজি সড়ক দুর্ঘটনায় নিহত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরির দাবি :চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রাম সমিতি ইউকে’র ৩০ বছর পূর্তি উদযাপন: লন্ডনে বর্ণাঢ্য গালা মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করতে জাতিকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে”-মুহাম্মদ শাহজাহান:

রাষ্ট্রপতির সাথে এনআরবি সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাত

কেউ যদি ফ্যাসিবাদের মত নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব

খেলাধুলা অপরাধমুক্ত সমাজ গড়তে সহায়তা করে – অধ্যক্ষ হেলালী

জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

লন্ডনে ঈদ উৎযাপন ও মিলন মেলা অনুষ্টিত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com