শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

১৬ ডিসেম্বর আংশিক চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৪, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

  1. পিবিএন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় তৃতীয় টার্মিনাল চালুর জন্য ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ শেষ করতে হবে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে।

প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (Arrival) ও দুটি বহির্গমন (Departure) ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ মন্ত্রণালয়, বেবিচক ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম চান্দগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মাঠে জামায়াত

আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সিএনজি চালক নিহত

ঢাকা মহানগর দক্ষিণের উপ-মাদ্রাসা বিষয়ক সম্পাদক হলেন সালাউদ্দিন

লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ, হাজারের বেশি ফ্লাইট চলাচল ব্যাহত

স্মার্ট চট্টগ্রাম হবে ঝুলন্ত তারমুক্ত : চসিক মেয়র

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ফন্টু, ভাইস চেয়ারম্যান বিপুল ও বাশিনুর বিজয়ী

রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে হাফ-ডজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মানুষের দূর্ভোগ লাঘবে ঈশ্বরদী রেলক্রসিং তৈরীর সিদ্ধান্ত- এমপি গালিব

সাতকানিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধনে করেন শাহজাহান চৌধুরী

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com