বুধবার , ১৮ জুন ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

স্মার্ট চট্টগ্রাম হবে ঝুলন্ত তারমুক্ত : চসিক মেয়র

প্রতিবেদক
TV24@bangla
জুন ১৮, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

স্মার্ট চট্টগ্রাম গড়তে নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ফাইবার অ্যাট হোমের মধ্যে চুক্তি সই হয়েছে।

বুধবার (১৮ জুন) টাইগারপাস চসিক কার্যালয়ে এ চুক্তি সই হয়।

এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠানটি ২৩, ২৪, ২৭, ২৮, ৩১ নম্বর ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তুলবে, যার আওতায় প্রতিটি বাসার নিচে একটি বক্স থাকবে, যা থেকে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল থাকবে না।

তিনি বলেন, চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে হলে ঝুলন্ত তারের অব্যবস্থাপনাকে দূর করতেই হবে। এই চুক্তির মাধ্যমে আমরা নগরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবলিং শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নাগরিকরাও পাবেন নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা। প্রতিটি ভবনের নিচে একটি সংযোগ বক্স থাকবে, যেখান থেকে নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা যাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ডা. এস এম সারোয়ার আলম এবং ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূঁইয়া

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক মিনহাজ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১০ গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ

টাওয়ার হ্যামলেটসে বসানো হচ্ছে ২হাজার ইলেকট্রিক কার চার্জিং

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে মুহাম্মদ শাহজাহান

সমস্যা সমাধানের পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন লুটনের সুধী-সমাবেশে গোলাম ফরোয়ার

বাংলা নিউজ ২৪ এর ১৬ বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ফুলেল শুভেচ্ছা

ভালুকা উপজেলার ০৮ নং তাঁতীলীগের অনুমোদন

ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মসজিদে ঢুকে মুসল্লি সেজে চুরি করে মুসল্লির ব্যাগ-মোবাইল

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা মুহাম্মদ শাহাজাহান