শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমীর

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২০, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমীর। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। মালয়েশিয়াতেও প্রবাসীদের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনসিপির আসিফ মাহমুদের বিষয়ে দুদকের ব্রিফিং নিয়ে হাইকোর্টের রুল

বাকলিয়ায় ছেলে হত্যার বিচার চাই মা ফিরোজা

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া

ফটিকছড়িতে ছাদে ডেকে নিয়ে যুবককে মা-রধর পরে মৃত্যু 

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

স্মার্ট চট্টগ্রাম হবে ঝুলন্ত তারমুক্ত : চসিক মেয়র

সরকারী সফরে সুনামগঞ্জ আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

চট্টগ্রাম চান্দগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মাঠে জামায়াত

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত