বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়িতে ছাদে ডেকে নিয়ে যুবককে মা-রধর পরে মৃত্যু 

প্রতিবেদক
TV24@bangla
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় আব্দুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে কৌশলে ডেকে নিয়ে লো-হার রড ও লাঠি দিয়ে পি-টিয়ে গুরুতর জ-খম করার অভিযোগ উঠেছে। ওই যুবক নগরের একটি বেসরকারি হাসপাতালের এআইসিইউতে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

বুধবার (১২ নভেম্বর) রাত ১ টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ধুরুং ওন্দা মিয়ার বাপের বাড়ির ছাদে এ ঘ-টনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

এ ঘ-টনায় আ-হতের ভাই আব্দুল্লাহ আল রাশেদ বাদী হয়ে একই এলাকার পিতা মৃত হারুনের ছেলে মো. ওসমান (২৭) ও মৃত আবুল বশর চৌধুরীর ছেলে মো. আফাজ উদ্দিনের (৩১) নামসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আ-সামি করে ফটিকছড়ি থানায় মা-মলা দায়ের করেছেন।

আব্দুল্লাহ আল রাশেদ জানান, তার বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ঘটনার রাতে মুনাফখীল মাদরাসা থেকে ফেরার পথে ওসমান কৌশলে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্য আ-সামিরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা, চোখ, হাত ও পায়ে বেধড়ক আ-ঘাত করে। পরে গুরুতর আ-হত অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, এ ঘটনায় ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়িতে প্রিমিয়ার লীগ ২০২৫ ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে মুহাম্মদ শাহজাহান

পটিয়ায় অবশেষে ভোট যুদ্ধে হারুনুর রশীদ ও দিদারুল আলম

বাকলিয়ায় ছেলে হত্যার বিচার চাই মা ফিরোজা

স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অধ্যক্ষ হেলালী

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম ফটিকছড়িতে জুলাই স্মৃতি গণপাঠাগারের যাত্রা

গাজায় গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের মানববন্ধন