শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৪, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক : এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান তিনি। বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান।

সফরে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দিন মুহুরী

চট্টগ্রাম সমিতি ইউকে ও অ্যাশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

জামায়াতের ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত নাম দেখুন

চট্টগ্রাম চান্দগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মাঠে জামায়াত

ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -ব্যারিস্টার নাজির

ফ্রি ব্লাড ক্যাম্পিং করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ তারাপুর

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com