বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

আওয়ামী লীগের নাশকতার অভিযোগ, চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৯, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম ডেস্ক : আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাইকে দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করাচ্ছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টার আগেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে কাজীর দেউড়ি গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আসকার দিঘির পাড়, জামাল খান মোড় ও চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি:- তথ্য ও সম্প্রচার সচিব

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

দূষিত সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে সুন্দর ক্যারিয়ার গঠনের কোনো বিকল্প নেই- মাসুদুর রহমান

গণমাধ্যম বিরোধী অবস্থানে ছাত্রদলের আবিদুল

ত্রাণ দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে হবে- প্রতিমন্ত্রী

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সফল আয়োজন: কমিউনিটি কুয়েশ্চন টাইম উইথ হাইকমিশনার

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা