মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বাঘারপাড়ায় বিশিষ্ট সমাজসেবক ও সাবেক নিকাহ রেজিস্ট্রার কারী আব্দুল মালেকের ইন্তেকাল

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৭, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, সাবেক নিকাহ রেজিস্ট্রার ও অবসরপ্রাপ্ত শিক্ষক কারী আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৭ নভেম্বর দিনগত রাত ২টার দিকে আরাজি বাসুয়াড়ী গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর নিজ গ্রামের বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

কারী আব্দুল মালেকের মৃত্যুতে বাসুয়াড়ীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন যশোর আমিনিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, বাঘারপাড়া ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, যশোর কাজী সমিতির সভাপতি রেজাউল ইসলাম, রাধানগর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান, বসুন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কার খান, বরভাগ মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মাওলানা শেখ আব্দুল হালিমসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

তাঁরা মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

অন্যদিকে, মরহুমের জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মরহুম কারী আব্দুল মালেক দীর্ঘ কর্মময় জীবনে যে সেবামূলক অবদান রেখে গেছেন, তা এলাকাবাসীর স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর জামিন

চট্টগ্রাম মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো.মাসুদ আর নেই। বৃহস্পতিবার ২ টায় জানাযার নামাজ

১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি’র ঘটনা নিয়ে সারজিসের বক্তব্য

রাঙ্গাবালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই

স্কটিশ পার্লামেন্ট‌ে একটি সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনা অনু‌ষ্ঠিত

নরসিংদীর বিশাল জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন