সোমবার , ১৯ আগস্ট ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর জামিন

প্রতিবেদক
TV24@bangla
আগস্ট ১৯, ২০২৪ ৮:৩৩ পূর্বাহ্ণ

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল।

২০১৬ সালের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।

এদিকে তাঁরা জামিনে খুশি সীতাকুণ্ডের সীতাকুণ্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা : যা বললেন ড. ইউনুস

*চট্টগ্রাম মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের শপথ গ্রহণ*

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের পুনরায় ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ

কুড়িগ্রামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে ৪জন গ্রেফতার

তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

টিভি২৪ বাংলা এর চেয়ারম্যান মাসুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

৩৬ দিনের আন্দোলনে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বিতাড়িত করেছি: শিবির সেক্রেটারি

কুড়িগ্রামে বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অনশন

সীতাকুণ্ড সমিতি ইউকে এর উদ্দ্যোগে দেশের বন্যায় কবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com