শুক্রবার , ১১ জুলাই ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে

প্রতিবেদক
TV24@bangla
জুলাই ১১, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : তিন দিনব‍্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে।দুই দেশের মধ‍্যে বর্তমান ও ভবিষ্যত বাণিজ‍্যের গতি-প্রকৃতি কেমন হবে, সে সব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়েছে।বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আজ ওয়াশিংটন সময় সকাল ৯ টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।

দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হলো, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেন্টেটিভ অ‍্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের (Jamieson Greer) সঙ্গে। গ্রিয়ার ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব‍্যক্তিত্ব। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমানও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যা ইতিমধ্যে শুরু হয়েছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ নায‍্যতা প্রত‍্যাশা করে।পরিবেশ যেন বাংলাদেশের জন‍্যে প্রতিযোগিতামূলক থাকে। গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদ জব্দ, ৫ জন আটক

এনায়েত খান মহিলা কলেজের মিলনমেলা

মাসুদুর রহমানের মা ছিলেন রত্নগর্ভা ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ

রাঙ্গুনিয়ায় জলধারা প্রতিবন্ধকতায় পানিবন্দি শিক্ষক পরিবার।

লন্ডনে ওয়াটফর্ড বাংলাদেশী এসোসিয়েশন আয়োজন করেছে ঐতিহ্যেবাহী চট্টগ্রামের মেজবানী

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি

পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে- মুহাম্মদ জাফর সাদেক

স্মার্ট চট্টগ্রাম হবে ঝুলন্ত তারমুক্ত : চসিক মেয়র