মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

হজের বর্ধিত কোটায় নিবন্ধন চলবে ২২ নভেম্বর পর্যন্ত

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৭, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি আরব।

বর্ধিত কোটা ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

মন্ত্রণালয় হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

পটিয়ায় ভাইস চেয়ারম্যান ডাঃ এমদাদুল,মহিলা ভাইস চেয়ারম্যান শিরু নির্বাচিত

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনকে চট্টগ্রাম বিভা‌গে শ‌ক্তিশালী করার আহবান

চট্টগ্রামের ফটিকছড়ি দুর্বৃত্তদের গুলিতে জামাল নামের একজনের মৃ’ত্যু

জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের কেন্দ্রে না যাওয়ার হুমকি-অভিযোগ, প্রমাণ পেল না পুলিশ

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দিন মুহুরী

মসজিদে ঢুকে মুসল্লি সেজে চুরি করে মুসল্লির ব্যাগ-মোবাইল

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

উখিয়া-টেকনাফে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়

সাংবাদিকদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মতবিনিময়