সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

নাচের ভিডিও প্রকাশ করায় ঢাবি শিক্ষিকা মোনামির ক্ষোভ

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৬, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামির নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভিডিওটি নিজের ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের বলে জানিয়েছেন এই শিক্ষিকা।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মোনামি জানান, এক বন্ধুর শেয়ার করা ভিডিওটি শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। তবে ব্যক্তিগত পরিসরের সেই ভিডিও কীভাবে সংবাদমাধ্যমে পৌঁছেছে, তা নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে তাঁর ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও। ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে তিনি সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পাওয়ার কামনা করেন।

নিজের বয়স কিংবা শারীরিক গঠন নিয়ে নাচের ক্ষেত্রে কোনো সংকোচ নেই বলেও জানান মোনামি। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের ছিল উল্লেখ করে তিনি বলেন, নাচের মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন এবং এ নিয়ে তাঁর কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই।

পোস্টের শেষে দৃঢ়ভাবে নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন

গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, আমরাও বৈষম্যহীন সমাজ চাই- চট্টগ্রামে জামায়াতের আমির

লন্ডন ড. ইউনূসের সমর্থনে পার্কে প্রবাসীদের গণ-জমায়েত

ইশরাক হোসেনকে ‘ভেবে দেখার’ অনুরোধ শিশির মনিরের

মেধাবী দুই শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন ইউএনও রাজীব চৌধুরী

দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ