সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

আসিফের পর এবার দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৬, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক : দুই মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। একই পোস্টে তিনি টেনে এনেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও টেনে এনেছেন।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। রবিবার (১৫ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

এর কিছুক্ষণ পরেই আরেক পোস্টে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

উল্লেখ্য, মেঘনা আলম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও মন্তব্য প্রকাশ করে আলোচনায় এসেছেন। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া তার এই স্ট্যাটাসও নতুন করে কৌতূহল তৈরি করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কটিয়াদী প্রস্তুতি সভা

চীন সফর শেষে দেশে ফিরছেন জামায়াতের আমির

চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলা, আহত ২

জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে মুহাম্মদ শাহজাহান

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন চবি ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খেলাধুলা অপরাধমুক্ত সমাজ গড়তে সহায়তা করে – অধ্যক্ষ হেলালী

রাউজানের ১২ মামলার আসামী র্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি দুর্বৃত্তদের গুলিতে জামাল নামের একজনের মৃ’ত্যু