মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফিজিতে বাংলাদেশের পোশাক-পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা

প্রতিবেদক
forkan info
নভেম্বর ১৭, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি। পাশাপাশি দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেলশিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। ফলে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।

জনশক্তি রপ্তানিতেও নতুন সম্ভাবনা

ফিজিতে দক্ষ ও আধাদক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। দেশটির অনেক দক্ষ কর্মী উন্নত আয়ের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের বসবাসের সুযোগ দেওয়ার বিষয়েও ফিজি ইতিবাচক বলে জানান হাইকমিশনার।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রেল শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে : অ্যাডভোকেট আতিকুর রহমান

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -ব্যারিস্টার নাজির

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি অপরিহার্য: মুহাম্মদ শাহজাহান

লন্ডন ড. ইউনূসের সমর্থনে পার্কে প্রবাসীদের গণ-জমায়েত

মহান বিজয় দিবস উদযাপনে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত

ফটিকছড়িতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারী ইব্রাহিম জাহান মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল আগামী ২ মে

রাষ্ট্রপতির সাথে এনআরবি সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাত

গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টুঁ-শব্দ করছে না: শফিকুল আলম

জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত