শনিবার , ১১ মে ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন

প্রতিবেদক
TV24@bangla
মে ১১, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা শহরের প্রধান সড়ক সহ রাস্তা-ঘাটে বিভিন্ন রকম নির্বাচনী প্রচারণা পোস্টার, ব্যানার লাগিয়েছে। অনেক প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনেই টানিয়েছে এসব পোস্টার ও ব্যানার। সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান এসব পোস্টার ব্যানার অপসারণ করেন।

শনিবার (১১ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলীনূর খানের নির্দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনে টানানো এসব পোস্টার ও ব্যানার অপসারণ করেন তিনি।

পোস্টার ও ব্যানার অপসারণের কাজে ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা পৌরসভা সহযোগিতা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনে টানানো পোস্টার ও ব্যানার অপসারণের জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিলো। অনেকেই অপসারণ করেছেন। অনেকেই করেন নাই। যারা করেন নাই তাদের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মহানগর দক্ষিণের উপ-মাদ্রাসা বিষয়ক সম্পাদক হলেন সালাউদ্দিন

যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলে জামায়াত নেতা শিশির মনির সংবর্ধিত

লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড সমিতি ইউকে এর পুনর্মিলনী ও পিঠা উৎসব

“তরুণ ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে” -ডা. শফিকুর রহমান

নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মো. মাসুদের জানাজা সম্পন্ন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলন

জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চট্টগ্রামে ফুলেল শুভেচ্ছা

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদের সাক্ষাত

চীন সফরে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com