শুক্রবার , ১০ মে ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিবেদক
TV24@bangla
মে ১০, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্বামী এলাহী বক্স তার স্ত্রী সালেহা খাতুনকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার সকালের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ, ঘাতক স্বামী এলাহি বক্সকে গ্রেফতার করেছে।এলাহি বক্স গোভীপুর ভিটা পাড়ার খোদা বাক্সের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন বাথরুমে যাবার জন্য ঘর থেকে নামেন। এ সময় তার স্বামী এলাহি বক্স ধারালো হেসো দিয়ে তাকে কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। মুমূর্ষ অবস্থায় ছালেহা খাতুনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালেহা খাতুন ৩ সন্তানের জনন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া, ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী এলাহি বক্সকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

স্থানীয়রা জানান এলাহি বক্স মানসিক রোগী। সে দিনের অধিকাংশ সময় রাস্তাঘাটে যত্রতত্র ঘোরাফেরা করে। তবে কি কারনে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ঘটনা শোনার পর আমরা লাশ উদ্ধার করি। এবং এলাহী বক্সকে আটক করি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ‘ড্রোন নির্মাতা’ আশির উদ্দিনের পাশে তারেক রহমান

যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলে জামায়াত নেতা শিশির মনির সংবর্ধিত

জামায়াত সমমনাদের সাথে নিয়ে ক্ষমতায় যাবে: অধ্যক্ষ নুরুল আমীন

রাজারহাটে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগামী নির্বাচন হবে মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন: অধ্যক্ষ নুরুল আমিন

রাজনীতিতে পরিত্যক্ত মানুষ গুলোর আওয়াজ ব্যাঙের মত বড় :- পররাষ্ট্র মন্ত্রী

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মারামরি আহত-২

বৃটিশ বাঙ্গালীদের চট্টগ্রামের মেজবানীর আমেজ