বুধবার , ৯ জুলাই ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

চট্টগ্রাম-৯ আসনের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ নজরুল ইসলাম

প্রতিবেদক
TV24@bangla
জুলাই ৯, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ণ

টিভি২৪ বাংলা ; ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ডা. এ কে এম ফজলুল হককে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। চট্টগ্রাম-৯ আসনের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ নজরুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ডা. এ কে এম ফজলুল হককে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আগামী নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারীদের প্রতিহত করতে ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড এবং ডবলমুরিং থানার উদ্যোগে আয়োজিত কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

ডবলমুরিং থানা আমির ফারুকে আজমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা সেক্রেটারি সালাউদ্দীন আহমদ, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব তৌহিদ আজাদ, পাঠানটুলী ওয়ার্ড আমির আব্দুর রহিম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফিজিতে বাংলাদেশের পোশাক-পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ প্রকাশ করল জামায়াতে ইসলামী

ঘূর্ণিঝড় রেমাল: কুয়াকাটার সব আবাসিক হোটেল আশ্রয়কেন্দ্র ঘোষণা

ফটিকছড়ি প্রেসক্লাবের নতুন সভাপতি মাসুদ সম্পাদক ঝিনুক

অচিরেই দেশের সকল ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে’ –অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশি বংশোদ্ভূত আকতারুল আলম যুক্তরাজ্যের নিউহাম লিটল ইলফোরড লেইন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত

লন্ডনে জিসিএর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম সমিতি ইউকে ও অ্যাশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত

ফটিকছড়িতে ছাদে ডেকে নিয়ে যুবককে মা-রধর পরে মৃত্যু 

যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে হবে- প্রতিমন্ত্রী