রবিবার , ৩ আগস্ট ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
TV24@bangla
আগস্ট ৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

শামশুল আরেফিন আরিফ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার মিডিয়া সভাপতি ও ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

ফটিকছড়ি থানা জামায়াতের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, যুব বিভাগের সভাপতি নবির হোসেন মাসূদ, নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মূরাদ, সেক্রেটারি শামশুল আরেফিন আরিফ, পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি এরসাদুল্লাহসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “সৈয়দ মুহাম্মদ মাসুদ ছিলেন এক নির্ভীক, সৎ ও আদর্শবান সাংবাদিক। তাঁর নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব একটি সক্রিয় ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছিল। তাঁর শূন্যতা অপূরণীয়।”

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসাইন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর বাউফলে গৃহবধূর লাশ উদ্ধার

ফেজবুক পোষ্ট দিয়ে বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

মুছাপুর ইয়ুথ ফোরাম, সন্দ্বীপ এর ইফতার মাহফিলে জননেতা আলাউদ্দিন শিকদার

যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রামীণ আদালতে ন্যায় ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করেছেন ইউপি চেয়ারম্যান আদিল

ফটিকছড়িতে মায়ের বালিশচাপায় শিশুকন্যা নি’হত, পরে মায়ের আ’ত্ম’হ’ত্যা

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামীকাল তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

টিভি২৪ বাংলা এর চেয়ারম্যান মাসুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন