বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়িতে মায়ের বালিশচাপায় শিশুকন্যা নি’হত, পরে মায়ের আ’ত্ম’হ’ত্যা

প্রতিবেদক
TV24@bangla
অক্টোবর ২৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে নিজের ১৬ মাস বয়সী কন্যাসন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন আফরোজা আফরিন (৩০) নামের এক গৃহবধূ।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারস্থ কামাল ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফরোজা আফরিন এনজিওকর্মী আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী। স্বামী কর্মসূত্রে বাঁশখালীতে অবস্থান করতেন। ফটিকছড়ি সদরে তিনি শ্বশুর কামাল উদ্দিন ও শিশুকন্যা আতকিয়া আয়েশাকে নিয়ে থাকতেন।

সকালে আফরোজা নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করেন এবং পরে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বেলা বাড়লে শ্বশুর দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি মেরে ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “গৃহবধূর মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং শিশুকন্যার মরদেহ বিছানায় পাওয়া গেছে। শ্বশুরপক্ষের দাবি, আফরোজা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সাথে রিপাবলিক অব কোরিয়ার মান্যবর এ্যাম্বেসডর মি. পার্ক ইয়ং সাথে বৈঠক

আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই ডা. শফিকুর রহমান

গুইমারায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা আটক-১

মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ : আজহারীর ৫ নির্দেশনা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে

চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

মেহনতি মানুষের অধিকার আদায়ে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে– অধ্যক্ষ নুরুল আমিন

৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামীকাল তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে- মুহাম্মদ জাফর সাদেক