মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী গড়ার:  আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
TV24@bangla
জুন ২৪, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্ণিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকে স্কাউটিং ইতিহাসে একটা বিশেষ দিন। শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না, পুরো বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ গৌরবের। যে আটজন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারাবিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।’

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘যারা পুরস্কার পেলে এবং যারা আজ উপস্থিত আছো, তোমাদের সবার দায়িত্ব হলো দরজা খোলা। দরজা বন্ধ বলে আক্ষেপের দিকে থেকে গেলে হবে না। দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেকদূর এগিয়ে এসছো, এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো তোমার স্কুলের বাকিরা হয় নাই। কাজেই তোমার দায়িত্ব হলো অন্যদের জন্যও দরজা খুলে দেওয়া। তুমি যদি না খোলো এ দরজা বন্ধ থেকেই যাবে।’

তিনি নিজেও একজন স্কাউট পরিবারের গর্বিত সদস্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। ১৯৫৫ সালে ১৫ বছর বয়সে প্রফেসর মুহাম্মদ ইউনূস বয় স্কাউট দলের সঙ্গে কানাডায় অনুষ্ঠিত দশম বিশ্ব বয় স্কাউট জাম্বুরিতে অংশ নেন। সেসময় তিনি ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের সুযোগ পেয়েছিলেন।

তিনি বলেন, ‘এ এক মস্ত বড় সুযোগ; পৃথিবীকে আবিষ্কার করার, তার চাইতে বড় নিজেকে আবিষ্কার করার। নাহলে গৎবাঁধা জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নাই। তোমরা যাতে স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো সে কথাটা মনে রাখতে হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের পরিচালনায় বাংলাদেশের সকল উপজেলা ও বাংলাদেশ স্কাউটসের বিশেষ জেলায় একযোগে কাব কার্নিভাল বাস্তবায়ন হচ্ছে।

সারাদেশে ৪৯৫টি উপজেলা, ৫টি মেট্রোপলিটন, ৫টি উপএলাকা ও ২২টি বিশেষ স্কাউট জেলা মিলিয়ে মোট ৫২৭টি স্থানে একযোগে কাব কার্নিভাল উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টা কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “শাপলা কাব অ্যাওয়ার্ড” এবং জুলাই আন্দোলনে শহীদ আট জন স্কাউটের সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাঁদের পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ স্কাউটস এর ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ তুলে দেন।
স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ, রোভার রোহান আহমেদ খান, রোভার তাঞ্জির খান মুন্না, স্কাউট শরিফ উদ্দিন আহমেদ আহনাফ, স্কাউট মাহবুব আলম, স্কাউট গোলাম নাফিজ, স্কাউট তাহির জামান প্রিয়, স্কাউট আরিফুল ইসলাম সাদ- এর পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ব্রিটিশ পার্লামেন্টে নারীর অধিকার রক্ষায় ঐতিহাসিক জয় গর্ভপাত আর অপরাধ নয়

ফটিকছড়ি প্রেসক্লাবের নতুন সভাপতি মাসুদ সম্পাদক ঝিনুক

ঈদুল আযহার শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামি আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ দেয়ার মন-মানসিকতা তৈরি করতে হবে

তীব্র গরমে বিনা মূল্যে শরবত বিতরণ ডাক্তার সিরিয়াল ডটকম

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলে জামায়াত নেতা শিশির মনির সংবর্ধিত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন