শনিবার , ২৮ জুন ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়ি থেকে শহরে ফেরার পথে প্রাণ গেল জামায়াত নেতার

প্রতিবেদক
TV24@bangla
জুন ২৮, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোটরসাইকেলে করে নগরে ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা জি এম ইলিয়াস (৬০)। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জি এম ইলিয়াস ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। পেশায় তিনি একজন মাদরাসা শিক্ষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী। নগরের বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।
নিহতের ভাতিজা শহিদুল্লাহ তালুকদার বলেন, শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি ফটিকছড়ি থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের বাসায় ফিরছিলেন জি এম ইলিয়াস। নগরের আমানবাজার এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ করে তার মোটরসাইকেলের সামনে চলে আসে। সেটিকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জি এম ইলিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোক ও স্তব্ধতা।
পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে ফটিকছড়ির নিজ বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যর বাংলাদেশ দুতাবাসে যুক্তরাজ্যের হাই কমিশনার আবিদা ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

২ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ

জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না: ডা. শফিকুর রহমান এমপি

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

লন্ডনে নটরডেমিয়ানস ইউরোপ -এর আলোচনা সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ মামলা

সিলেটের বিয়ানীবাজারে জামায়াতের জনশক্তি সমাবেশে সেক্রেটারি জেনারেল

স্কটিশ পার্লামেন্ট‌ে একটি সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনা অনু‌ষ্ঠিত