শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বেগম খালেদা জিয়া সংকটজনক অবস্থায় হাসপাতালে

প্রতিবেদক
TV24@bangla
নভেম্বর ২৮, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার উদ্বেগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তিনি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রীকে দেখাশোনা করছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার উৎস, এবং তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে আরও বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূস এর বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদ জব্দ, ৫ জন আটক

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ফন্টু, ভাইস চেয়ারম্যান বিপুল ও বাশিনুর বিজয়ী

ফটিকছড়ি প্রেসক্লাবের নতুন সভাপতি মাসুদ সম্পাদক ঝিনুক

কুড়িগ্রামে গ্রামীণ আদালতে ন্যায় ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করেছেন ইউপি চেয়ারম্যান আদিল

শহীদ রাশেদুল হকের কুড়িগ্রামের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ

চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলা, আহত ২

সিটিজেনস ফোরাম এলাকায় সত্য ও সততার পক্ষে আওয়াজ তুলুন: এডিসি জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

এসবিবিএস ইফতার: চালু হচ্ছে ‘লিগ্যাল শো’ ও মেম্বার্স সাপোর্ট কার্যক্রম