আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

  TV24@bangla ৯ জুলাই ২০২৫ , ১০:৫২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। ১১ থেকে ১৫ জুলাই অনুষ্ঠেয় ওই সফরে নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ৯ সদস্যের ওই প্রতিনিধিদলের সফর উপলক্ষে ঢাকায় চীনের দূতাবাস এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে।

চীনের দূতাবাস রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের প্রাক্কালে দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংবর্ধনায় আরও অংশগ্রহণ করেন, দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমীরে জামায়াতের পিএস জনাব নজরুল ইসলাম, জনাব ওমর হাসিব শফিউল্লাহ ও জনাব নওশাদ আলী ফরহাদ প্রমুখ।