সোমবার , ৩ জুন ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু নিহত

প্রতিবেদক
TV24@bangla
জুন ৩, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

জাহিদ শিকদার,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সহকর্মীদের অভিযোগ সিনিয়র অফিসারদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

সোমবার (০৩জুন) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লাইন ক্রু মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে ঘটনাস্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো প্রায় ৭ দিন। ঝড়ের আগে থেকেই ওই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের টেকনিসিয়ান ছুটিতে ছিলেন। ঘটনার দিন অফিস থেকে জুনিয়র দুজন লাইন ক্রু সংযোগটি চালু করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের অভিযোগ, লাইন সংযোগ সময় একজন সিনিয়র টেকনিসিয়ান সেখানে থাকা প্রয়োজন কিন্তু আমাদের অফিসাররা জুনিয়রদের প্রেসার দিয়ে টেকনিসিয়ান ছাড়া কাজটা করানোর কারণে তাদের সহকর্মী নিহত হয়েছেন। তাই এই দুর্ঘটনার জন্য তারা সিনিয়র অফিসারদের দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আমাদের সহকর্মী পুলে কাজ করার সময় ট্রান্সফরমার ডাউন না করে, সংযোগ দিচ্ছিলো। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। এজন্য দুঃখ প্রকাশও করছি।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উখিয়া-টেকনাফে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়

কুড়িগ্রামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে ৪জন গ্রেফতার

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে জামায়াতে ইসলামীর স্বাক্ষর

রাজারহাটে ইস্কাফ ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সাথে রিপাবলিক অব কোরিয়ার মান্যবর এ্যাম্বেসডর মি. পার্ক ইয়ং সাথে বৈঠক

ফটিকছড়ি সাবেক শিবির নেতা ও লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের মায়ের ইন্তেকালে জেলা জামায়াতের শোক প্রকাশ

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে শহীদ মিনারে ১১ দলীয় জোটের শ্রদ্ধা

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com