TV24@bangla ১৫ মার্চ ২০২৫ , ৪:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ওমানে ইঞ্জিনিয়ার, কমিউনিটি নেতা ও নিজ কোম্পানির লোকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে, বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি দার আল মাহারা ইঞ্জিনিয়ারিং ডিজাইনার এবং কনসালটেন্ট এর সিইও ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম সাজ্জাদ।

ওমানে বারকা অঞ্চলে একটি রিসোটে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাল্ফ এক্সচেঞ্জর সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি, আজিমুল হক বাবুল সিআইপি, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মুহাম্মদ জামাল, সাইফুল ইসলাম রাসেল, রিয়াজুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান, সানাউল্লাহ রাসেল, জহিরুল ইসলাম’সহ প্রায় ৫০ এর অধিক ইঞ্জিনিয়ার, ওমান প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ওমানী, পাকিস্তানি ও ভারতের নাগরিকেরা স্বপরিবারে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম সাজ্জাদ।
ইফতার পূর্বে, বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।











