রবিবার , ৬ জুলাই ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়িতে প্রবীণ শিক্ষাবিদ নাজিম উদ্দিন ইন্তেকাল

প্রতিবেদক
TV24@bangla
জুলাই ৬, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৬ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি এবং বহু গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন।

তার বড় ছেলে এস. এম. আক্কাস উদ্দিন সায়েম মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি জানান, গত সপ্তাহে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুসে পানি জমে ভাইরাস সংক্রমণের কারণে অবস্থার অবনতি ঘটে।

মরহুমের এক মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে এবং আরেক সন্তান আনিছ উদ্দিন আহমেদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সহকারী টার্মিনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার বিকাল ৪টায় ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়িতে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মরহুমের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, আমরাও বৈষম্যহীন সমাজ চাই- চট্টগ্রামে জামায়াতের আমির

তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

চট্টগ্রাম আনোয়ারা প্রার্থীর গাড়ি ভাংচুর ও প্রচারে বাঁধার অভিযোগ

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা মুহাম্মদ শাহাজাহান

ইউ.কে বাংলাদেশ ক্যাটালিষ্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর বার্ষিক সাধারন সভা অনুষ্টিত

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ, হাজারের বেশি ফ্লাইট চলাচল ব্যাহত

লন্ডনে ঈদ উৎযাপন ও মিলন মেলা অনুষ্টিত

ভালুকায় বিশ্ব মা দিবস উদযাপন

হাটহাজারী সমিতি ওমানের সহযোগিতায় দেশে ফিরল মৃত্যুদেহ