মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

বেগম খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
TV24@bangla
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবী জানানো হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন- শহীদ জিয়ার আমলে বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামুল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বিএনপি সরকারের অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সিএনজি চালক নিহত

ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রকে ছুরি দিয়ে জখম করে করে ছিনতাই

জাপানের রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

আওয়ামী লীগের নাশকতার অভিযোগ, চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা

তবে দেশে ফেরার পথে তারেক রহমান

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি

ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

জামায়াতে যোগদান করলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান