মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
TV24@bangla
অক্টোবর ২১, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ণ

লন্ডন ডেস্ক: “মানবাধিকার লঙ্ঘন গোটা সমাজের জন্য ভয়াবহ হুমকি মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ।

রবিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে BBC Broadcast Headquarters-এর (Portland Place, London W1A 1AA) সামনে এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইউকে-এর সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আলীমুজ্জামান, ফজলে রাব্বি স্মরণ, তারেক রায়হান, নারী নেত্রী রুজি বেগম, এডভোকেট তাসলিমা খানম রিভীন, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মমিন আহমেদ, শাকিল সোহাগ, নেওয়াজ শরীফ জনি, মোঃ ছাবিদ মিয়া, আল জাবির, আব্দুর রশীদ, আয়েশা সিদ্দিকী, আহসানুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ইশরাত সাদিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা, মব সন্ত্রাস এবং হয়রানিমূলক মিথ্যা মামলার মতো ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ।
তারা বলেন, এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিকে নয়, গোটা সমাজকেই বিপন্ন করে তুলছে। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা না থাকলে ন্যায়বিচার ও গণতন্ত্র টিকে থাকতে পারে না।

সমাবেশে দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া এবং মানবাধিকার কর্মী মোঃ মাসুম বিল্লাহ সংগঠনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি তোলেন।

সমাবেশ শেষে সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আয়োজকরা BBC নিউজ প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যাতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য ও পদক্ষেপ জোরদারের আহ্বান জানানো হয়

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে জনগণের জন্য উন্মুক্ত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

লন্ডনে কিং চার্লস -৩ হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ড. মোহাম্মদ ইউনুস

লন্ডন ড. ইউনূসের সমর্থনে পার্কে প্রবাসীদের গণ-জমায়েত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দিনব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার

সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশের সর্বনাশ অনিবার্য: মাহবুবুল হাসান রুমী

চট্টগ্রাম হযরত খাজা কালুশাহ (রহঃ) হেফজখানার ৬ শিক্ষার্থীর সাফল্য

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশ অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি -রেলমন্ত্রী জিল্লুল হাকিম

২ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ