forkan info ১৩ নভেম্বর ২০২৬ , ৬:৫৩ পিএম
টিভি২৪ বাংলা : দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দেয় ১১ দলীয় ঐক্য। এরই মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখে তিনটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। শেষ কর্মসূচি হিসেবে সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল।










