মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে জামায়াত আমির

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২৪, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) পূর্বনির্ধারিত সফর শেষে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। এ সময় ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে তাকে বিদায় জানান তারা।

সফরকালে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির। এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।

গত ২০ নভেম্বর সিডনিতে পৌঁছানোর পর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে ‘July Uprising and Beyond’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরদিন ক্যানবেরায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে দেশের উন্নয়নে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

সফরে তার সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানসহ আরও কয়েকজন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলন

সমস্যা সমাধানের পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন লুটনের সুধী-সমাবেশে গোলাম ফরোয়ার

ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রশিবিরের নবীনবরণে শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি

দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত

ঢাকা মহানগর দক্ষিণের উপ-মাদ্রাসা বিষয়ক সম্পাদক হলেন সালাউদ্দিন

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম আইন কলেজ ২০২৩-২৪ সেশন এর ঈদ পূর্নমিলনী

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র মহান বিজয় দিবস উদযাপিত

চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত