মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার ভুয়া ট্রাভেল এজেন্সি মালিকের ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২৪, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

টিভি২৪ বাংলা: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক প্রতারককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত ‘পল্টন টাওয়ার’-এ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের এক রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিলেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধে মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী প্রেরণের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, তবে তাদের প্রতি মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। আমাদের লক্ষ্য হলো নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। নিরীহ মানুষদের সর্বস্বান্ত করে যারা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই এ ধরনের প্রতারণার সাথে যুক্ত থাকবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নেবেন। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করে প্রতারিত হবেন না।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম

সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লন্ডনে তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র শাহাদাত হোসেনের সাক্ষাৎ

বৈষম্যবহামলার মামলায় ফটিকছড়ি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজম গ্রেপ্তার

গাজায় গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের মানববন্ধন

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

বাঘারপাড়ায় বিশিষ্ট সমাজসেবক ও সাবেক নিকাহ রেজিস্ট্রার কারী আব্দুল মালেকের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনের তারিখ জানালেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

সাংবাদিকদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মতবিনিময়