শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

ফটিকছড়িতে জামায়াতের কর্মী সম্মেলন হাসিনাকে দেশে আনার দাবি

প্রতিবেদক
TV24@bangla
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ


আলমগীর নিশান (ফটিকছড়ি): জুলাই গণ-হত্যা ও ছাত্র-জনতার খুনি শেখ হাসিনার ফাঁসি দাবি জানালেন ফটিকছড়িতে জামায়াতের নেতৃবৃন্দরা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর বিশাল আকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাণোচ্ছ্বল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত পাইন্দং ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন জনসভায় রুপ নেয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী গণ-হত্যার দায়ে ছাত্র-জনতার খুনি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি দাবি করেন। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার প্রেতাত্ত্বারা এখনো দেশে প্রতি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপ-চেষ্টাকে কোনভাবেই সফল হতে দেয়া যাবে না। তিনি আরো বলেন, যে-কোনো ষড়যন্ত্র মোকাবিলায় জীবন বাজি রাখতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রস্তুত রয়েছে।

পাইন্দন ইউনিয়ন জামাতের আমির নবীর হোসেন মাসুদের সভাপতিত্ত্বে, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ ও মুহাম্মদ সামী এরশাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন সিকদার ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি শহিদুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন ছিলেন নাছির উদ্দিন কোম্পানি, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, নুরুল আলম আযাদ, এডভোকেট ইসমাঈল গনি, এজহারুল ইসলাম, এডভোকেট এ.কে করিম, সাইফুদ্দিন খালেদ, ফোরকানুল আমিন, সেকান্দর কোম্পানি, আবু জাফর, আনোয়ারুল আজিম, শিবির নেতা রাশেদুল ইসলাম, সাইরান কাদের চৌধুরী, নাঈম উদ্দিন, সম্রাট আকবর জনি, শ্রমিক নেতা শামসুল ইসলাম, তাজুল ইসলাম মেম্বার, আজম কন্ট্রাক্টর প্রমুখ।

এদিকে দীর্ঘদিন পর এমন বড় জমায়েতে কর্মসূচি পালন করতে পেরে উচ্ছ্বসিত স্হানীয় জামায়াত ইসলামঈ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সরকারী সফরে সুনামগঞ্জ আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

দৈনিক আজাদীর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত

বিচার ও সংস্কার নিশ্চিত করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শাহজাহান চৌধুরী

অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে* -ডক্টর শফিকুল ইসলাম মাসুদ

আমীরে জামায়াতের সাথে ইইউ এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নতুন ব্রাঞ্চ হচ্ছে সোহার অঞ্চল

ইউনিট দায়িত্বশীল সম্মেলনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি

চট্টগ্রামে বিভিন্ন শ্রমিক সংগঠনের আলোচনাসভা;  শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবন্ধ আন্দোলনের অঙ্গীকার।

চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

ফটিকছড়িতে মায়ের বালিশচাপায় শিশুকন্যা নি’হত, পরে মায়ের আ’ত্ম’হ’ত্যা

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

দিন / মাস / বছর
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.tv24bangla.com