বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা

প্রতিবেদক
forkan info
নভেম্বর ২৫, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ

টিভি২৪ বাংলা : পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে সরকার। মজুরি বোর্ডের নির্ধারিত কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪৩ শতাংশ।

দ্বিতীয় গ্রেডে মজুরি ৪০ দশমিক ১ শতাংশ বেড়ে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ৪১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে মাসে ৪ হাজার ৫০০ টাকা মজুরি বাড়ানো হয়েছে, যা বৃদ্ধির হার ৩৬ শতাংশ।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শ্রম ও অবদানকে বিবেচনায় নিয়ে মজুরি বৃদ্ধির এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানা গেছে।

এদিকে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের ঘটনায় কোথাও কোথাও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানানো হয়েছে। গুজব ও উসকানিতে বিভ্রান্ত হয়ে কর্মস্থলে ভাঙচুর কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই দাবি আদায়ের গ্রহণযোগ্য পথ হতে পারে না।

শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলেও শিল্পকারখানা ও জনজীবনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গাবালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্কটিশ পার্লামেন্ট‌ে একটি সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনা অনু‌ষ্ঠিত

গুইমারায় মুজিব বর্ষের গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

চাকরি ফেরত পেলেন দুদকের সেই শরীফ

ঈদুল আযহার শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামি আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ দেয়ার মন-মানসিকতা তৈরি করতে হবে

লন্ডনে তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র শাহাদাত হোসেনের সাক্ষাৎ

নয়া দিগন্তের ফটিকছড়ি সংবাদদাতা সৈয়দ মো. মাসুদের জানাজা সম্পন্ন

সীতাকুণ্ডে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংলিশ স্পিকিং কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার ভুয়া ট্রাভেল এজেন্সি মালিকের ১৫ দিনের কারাদণ্ড

শরীয়তপুর নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন