রবিবার , ২ জুন ২০২৪ |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপজেলার সংবাদ
  4. কমিউনিটি
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম অঞ্চল
  7. জাতীয়
  8. ঢাকা অঞ্চল
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. ফটো গ্যালারী
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. যুক্তরাজ্য

কুড়িগ্রামে কবর থেকে এক বৃদ্ধার লাশ চুরি,উদ্ধার করল পুলিশ

প্রতিবেদক
TV24@bangla
জুন ২, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

সোহেল রানা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কবর থেকে এক বৃদ্ধার মরদেহ চুরির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এর আগে গতকাল রাত ২টার দিকে উপজেলার চাকিরপশার পাঠক গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে,রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিনই বাদ মাগরিব গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মৃতের কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরটি উন্মুক্ত দেখতে পান। তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান করে মরদেহ না পেয়ে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ কবরস্থানের অদূরে একটি জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় মরদেহ খুঁজে পায়। পরে রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে যথানিয়মে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,কেউ হয়তো চুরির উদ্দেশ্য মরদেহটি কবর থেকে তুলেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম ফটিকছড়িতে জুলাই স্মৃতি গণপাঠাগারের যাত্রা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা কথায় না কাজে বিশ্বাসী

নূরের উপর হামলা লগি-বৈঠার তাণ্ডবের পুনরাবৃত্তি : নজরুল ইসলাম

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

জামায়াত সমমনাদের সাথে নিয়ে ক্ষমতায় যাবে: অধ্যক্ষ নুরুল আমীন

মূল কল্যাণ পার্টিকে বাদ দিয়ে বিতর্কিত কাউন্সিল করার প্রতিবাদ

বাংলা নিউজ ২৪ এর ১৬ বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ফুলেল শুভেচ্ছা

বৃটিশ বাঙ্গালীদের চট্টগ্রামের মেজবানীর আমেজ

সিটিজেনস ফোরাম এলাকায় সত্য ও সততার পক্ষে আওয়াজ তুলুন: এডিসি জাহাঙ্গীর আলম

ঈশ্বরদীতে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন